কমছে না অটোরিকশার বেপরোয়া গতি

বাবার কোলে থেকেই গুরুতর আহত শিশু, উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ-----
তানভীর দিপু।।
নবজাতক ছেলেকে ওমর সাদিককে দেখতে দুই মাস আগে বিদেশ থেকে দেশে ফেরেন বাবা শরিফুল। বাবা শরিফুল আর মা স্বর্নালী দুই জন মিলেই সোমবার সকালে ছেলেকে টিকা দিতে নিয়ে গিয়েছিলেন নগরীর ভাটপাড়া এলাকায়। অটোরিকশায় করে ফেরার পথেই ঘটে দুর্ঘটনা।  অটোরিকশার চালক আকস্মিক ব্রেক কষলে বাবার কোলে থাকা শিশু ওমরের মাথা ধাক্কা লাগে সামনে থাকা রিকশার সাথে। সজোরে ধাক্কায় দেবে যায় আড়াই মাস বয়সী ওমরের মাথা। 
ওমরের বাবা শরিফুল ইসলাম ও তার স্ত্রী স্বর্ণালী আক্তারের বাড়ি কুমিল্লা নগরীর গর্জনখোলা এলাকায়।