শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে কুমিল্লা মডার্ন হসপিটালে এক হাজার হৃদরোগীর হার্টে সফলভাবে রিং (করোনারি স্টেন্ট) স্থাপন উপলক্ষে একটি অনুষ্ঠান হয়। সেখানে ঢাকার বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞরা বলেন, হার্ট অ্যাটাকের রোগীকে দ্রুত ও সঠিক চিকিৎসা দিতে পারলে আল্লাহর রহমতে জীবন বাঁচানো সম্ভব। তাঁদের মতে, উপযুক্ত রোগীর ক্ষেত্রে দ্রুত প্রাইমারি পিসিআই (পারকিউটেনিয়াস করোনারি ইন্টারভেনশন) করা জরুরি। এ কাজে কুমিল্লা মডার্ন হসপিটালের আধুনিক ক্যাথল্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে তাঁরা মন্তব্য করেন।
চিকিৎসকদের কাছে এক হাজার কেবল একটি সংখ্যা নয়। প্রতিটি রিংয়ের পেছনে আছেন একজন বাবা, একজন মা কিংবা পরিবারের ভরসার কোনো মানুষ, যাঁরা আবার ঘরে ফিরেছেন। চিকিৎসকেরা বলেন, মাত্র দুই বছরে এক হাজারের বেশি রোগীর হার্টে রিং স্থাপন কুমিল্লা ও আশপাশের মানুষের জন্য উন্নত হৃদরোগ চিকিৎসায় বড় অগ্রগতি। স্থানীয়ভাবে ক্যাথল্যাব চালু হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রোগীদের এখন আর দূরে যেতে হয় না।
মোঃ আতিকুর রহমান