ঢাকা | বঙ্গাব্দ

বর্ষসেরা হামজা, আজীবন সম্মাননা লুৎফর রহমানের

বর্ষসেরা হামজা, আজীবন সম্মাননা লুৎফর রহমানের ছবির ক্যাপশন: অনুষ্ঠান শেষে আয়োজকদের সঙ্গে মঞ্চে ট্রফি হাতে বিজয়ীরা—(বাঁ থেকে) উৎপল শুভ্র, মতিউর রহমান, খই খই চাকমা, আমিরুল ইসলাম, ঋতুপর্ণা চাকমা, লুৎফুর রহমান মাখন, সিরাজুল হক (নিগার সুলতানার বাবা) ও জাফর উদ্দিন সিদ্দিকীশামসুল হক
Advertisement

গতকাল রাজধানীর একটি হোটেলে সাবেক ও বর্তমান খেলোয়াড়দের মিলনমেলায় যেন ফিরে এসেছিল বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অতীতের নানা সময়। পুরস্কার বিতরণের আনুষ্ঠানিকতার আয়োজনে কেউ খুঁজে নিয়েছেন পুরোনো সতীর্থকে, কেউ মেতেছেন স্মৃতিচারণায়, কারও কাছে আবার এই আয়োজন ছিল প্রিয় ক্রীড়াব্যক্তিত্বদের কাছ থেকে দেখার সুযোগ।

প্রতিবারের মতো এবারও বর্ষসেরা ক্রীড়াবিদ ও আজীবন সম্মাননা ছাড়া আরও চারটি শ্রেণিতে পুরস্কার দেওয়া হয়েছে। বিচারকদের বিবেচনার পাশাপাশি পাঠকের ভোটেও বর্ষসেরা হয়েছেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক হামজা চৌধুরী। বর্ষসেরা নারী ক্রীড়াবিদ হয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক নিগার সুলতানা। বর্ষসেরা দুই রানারআপ ফুটবলার ঋতুপর্ণা চাকমা ও হকি খেলোয়াড় আমিরুল ইসলাম। বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন টেবিল টেনিস খেলোয়াড় খই খই মারমা।


নিউজটি পোস্ট করেছেন : মোঃ আতিকুর রহমান

প্রিন্ট করুন
কমেন্ট বক্স
বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল